স্কিন টাইট জিস্ন পায়ের স্নায়ুর জন্য স্থায়ী ক্ষতি

1 টি মন্তব্য
গত কয়েক বছরে ফ্যাশন জগতে স্থারে নিয়েছে স্কিন টাইট জিন্স।
নারী বা পুরুষ উভয়েরই ফ্যাশন
তালিকায় রয়েছে পোশাকটি।
তবে সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা
জানিয়েছেন, বেশি টাইট জিন্স বা
ট্রাউজারে হতে পারে
স্বাস্থ্যহানি।
বিশেষজ্ঞরা গবেষণা করে
দেখেছেন, অতিরিক্ত টাইট জিন্স
পরলে পেশি ও স্নায়ুর স্থায়ী ক্ষতি
হতে পারে।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক জার্নাল
অব নিউরোলজি, নিউরোসার্জারি
অ্যান্ড সাইকিয়াট্রিতে প্রকাশ
পেয়েছে একটি বাস্তব বিরল ঘটনা।
যা এর আগে চিকিৎসাবিজ্ঞানে
দেখা যায়নি। এক ৩৫ বছর বয়সী নারী
অতিরিক্ত টাইট জিন্স পরার কারণে
টানা চারদিন হাসপাতালে
চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার বিবৃতিতে জানা যায়, তিনি
বাড়ি স্থানান্তরের কাজে
পরিবারকে সাহায্য করছিলেন।
সারাদিন টাইট জিন্স পরে থাকায়
তার হাঁটুর নিচের পেশি ফুলে যায়।
এক পর্যায়ে সন্ধ্যার দিকে তার পা
অসাড় হয়ে যেতে শুরু করে ও
ঠিকভাবে পা ফেলতেও কষ্ট হচ্ছিল।
তিনি টানা কয়েক ঘণ্টা পা
নাড়াচাড়া করতে পারেননি ও প্রায়
চারঘণ্টা সেখানকার মেঝেতেই
শুয়ে ছিলেন। পরে মেডিকেল
সহযোগীরা এসে জিন্স কেটে তার
পা বের করেন। এরপর চারদিন তাকে
হাসপাতালে চিকিৎসা নিতে
হয়েছে।

1 টি মন্তব্য :