নিজের চেহারায় আলো ছড়ান প্রাকৃতিক ভাবে
বেশি মেকআপ, ঘোরাঘুরি আর বৈরি আবহাওয়ার কবলে পড়ে ত্বকে পড়েছে কাল ছাপ। এমন ত্বকে মুহূর্তেই উজ্জ্বলতা বাড়াতে ব্লিচের কোনো বিকল্প নেই। কোনো অনুষ্ঠান বা উৎসবে যোগ
দেয়ার আগেও অনেকে ব্লিচ করিয়ে নেন। সেজন্য বেশির ভাগ সময় নির্ভর করতে হয় পার্লারের ওপর। অথচ কোনো রকম কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ব্লিচ করে নিতে পারেন আপনি নিজেই। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকের উপরের মরা কোষ দূর হবে, ত্বক থাকবে যত্নে
আর মনের মতো করে আলো ছড়াবে। চলুন তাহলে ঘরে বসে ব্লিচ করে নেয়ার সহজ পদ্ধতি শিখে নেয়া যাক।যা যা লাগবে লেবুর রস ১ টেবিল চামচ, দুধ ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, হলুদ বাটা বা গুঁড়া ১ চিমটি।যেভাবে করবেনপ্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর রস আর হলুদ গুঁড়া একে একে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন। কিছুটা
পেস্টের মতো মিশ্রণটি তৈরি হবে।
এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল
করে পুরো মুখে ম্যাসেজ করতে হবে
১০ মিনিট। কিছু সময় রেখে শুকিয়ে
গেলে কুসুম গরম পানি দিয়ে আলতো
করে ঘষে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ে ভালো
করে মুছে নিন। মুখ ধোয়ার পর ৬
থেকে ৭ ঘণ্টা কোনো প্রসাধনী
ব্যবহার না করা ভালো। তাই এই
চর্চাটি রাতে ঘুমানোর আগে করা
উত্তম। লেবুতে অ্যালার্জি থাকলে
এই পদ্ধতিতে ব্লিচ করা উচিৎ নয়। মনে
রাখতে হবে, ব্লিচ করে সরাসরি
সূর্যের আলোতে বের হওয়া যাবে
না।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন